ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—নেতানিয়াহু

কাতারে ইসরায়েলি হামলার বিষয়টি স্বীকার করে এ নিয়ে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কাতারে হামলা করেছি, বোমা হামলাও চালিয়েছি। (গাজা) যুদ্ধের সময় তাদের ওপর হামলা করেছি। আর তারাও আমার ওপর হামলা করেছে।’

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারটির ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ দেশ বলেও উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, গাজা যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকলেও কাতার ইসরায়েলের নীতিতে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। অন্যদিকে, গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিল কাতার। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে দেশটি।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় হামাসের পাঁচ শীর্ষস্থানীয় নেতা নিহত হন। পাশাপাশি কাতারের একজন নিরাপত্তাকর্মীও প্রাণ হারান। সে সময় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের ওই নেতারা বৈঠকে বসেছিলেন। বৈঠক চলাকালীন তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়।

২০১২ সাল থেকে কাতার তাদের দেশে হামাসের রাজনৈতিক কার্যালয় পরিচালনার সুযোগ দিয়ে আসছে। কাতার সরকারের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনুরোধের পরিপ্রেক্ষিতেই হামাসের রাজনৈতিক কার্যালয়কে সেখানে আশ্রয় দেওয়া হয়েছিল।

দোহায় হামলার পর কাতার এর তীব্র নিন্দা জানায়। দেশটি ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও নীতির ‘সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি হামলাটিকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেন।

এই হামলার পর কাতারের প্রতি সংহতি প্রকাশ করে ইরান, পাকিস্তানসহ কয়েকটি দেশ। পরবর্তী সময়ে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতারা কাতার সফর করেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও হামলার নিন্দা জানান। তিনি ঘটনাটিকে কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেন।

কাতারে ওই হামলার প্রথম বার্ষিকী পালনের কয়েক দিন আগে নেতানিয়াহু সাক্ষাৎকারটির ভিডিও প্রকাশ করেন।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x