ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

নেপালে বন্যাকবলিত এলাকায় সাংবাদিকদের জন্য বিশেষ নির্দেশনা

হিমবাহ ধসে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের জন্য নিরাপত্তা ও কাজের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে নেপাল। পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় দায়িত্ব পালন করতে যাওয়া বিদেশি সাংবাদিকদের জন্য ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ বাধ্যতামূলক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় হিমবাহ ধসে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বহু শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৩০০-এর বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

রোববার নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যাকবলিত এলাকায় সাংবাদিকদের কাজের জন্য তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় নতুন নিরাপত্তা প্রটোকল চালু করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বন্যাদুর্গত এলাকায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের বৈধ প্রেস পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে নিরাপত্তা ও উদ্ধারকাজে নিয়োজিতদের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। নির্ধারিত রাস্তা ও চলাচলের বিধিনিষেধও অনুসরণ করতে হবে। কর্তৃপক্ষ কোনো এলাকা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে সেটিও মানতে হবে।

অনুমতি ছাড়া সক্রিয় উদ্ধারকাজের এলাকায় প্রবেশ করা যাবে না। উদ্ধার অভিযানে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং নিষিদ্ধ বা সীমিত অপারেশন এলাকায় প্রবেশও নিষেধ করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম না করার এবং নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করার কথা বলা হয়েছে।

হিমালয় সীমান্ত এলাকা থেকে নেমে আসা ভোতেকোশি নদীর পানির স্রোতে ঘরবাড়ি, যানবাহন, সড়ক ও সেতু ভেসে গেছে। একই সঙ্গে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতির মুখে পড়েছে।

এদিকে বিদেশি সাংবাদিকদের জন্য পৃথক নির্দেশনা জারি করেছে নেপালের তথ্য ও সম্প্রচার বিভাগ। গত ৩ সেপ্টেম্বর জারি করা নোটিশে জানানো হয়, ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকায় সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি সাংবাদিকদের অনলাইনে ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ ও সাংবাদিক পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে বৈধ ভিসা বা প্রবেশের অনুমতিসহ পাসপোর্টের কপি দিতে হবে। এছাড়া সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার বিভাগে দেওয়া সুপারিশপত্র এবং নিজ দেশের দূতাবাস, কনস্যুলার অফিস অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশপত্র জমা দিতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি সাংবাদিকদের জন্য দেওয়া ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ ও সাংবাদিক পরিচয়পত্র সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নেপালে বন্যাকবলিত এলাকায় সাংবাদিকদের জন্য বিশেষ নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x