ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের জামাতা ও দুই দূত

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। ভিডিওতে পুতিনকে বর্তমান পরিস্থিতিকে ‘সহজ নয়’ বলতে শোনা যায়। খবর বিবিসির।

বৈঠকের শুরুতে স্টিভ উইটকফ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কিয়েভ ও মস্কোতে পরস্পরের ওপর হামলা তিন দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে সম্মত হওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান। রোববার (৬ সেপ্টেম্বর) আরও আলোচনার উদ্দেশ্যে উইটকফ ও কুশনারের কিয়েভ যাওয়ার কথা রয়েছে। ইউক্রেনের রাজধানীতে এটি তাদের প্রথম সফর।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ট্রাম্প জানিয়েছিলেন, তার দূতেরা ‘যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব’ নিয়ে যাচ্ছেন। তবে এর আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তিচুক্তি করানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা সফল হয়নি।

ক্রেমলিনে পুতিনের সঙ্গে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠক প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। আলোচনার শুরুতে পুতিন বলেন, এ ধরনের যোগাযোগ সবসময় গুরুত্বপূর্ণ ও উপকারী। একই সঙ্গে তিনি ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন।

পুতিন আরও জানান, উইটকফ ও কুশনারের সঙ্গে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যথেষ্ট আস্থার সম্পর্কও গড়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠক শেষে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ আলোচনাটিকে ‘গঠনমূলক’ ও ‘অত্যন্ত খোলামেলা’ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, আলোচনায় শুধু ইউক্রেন যুদ্ধই নয়, অর্থনৈতিক বিভিন্ন বিষয় এবং রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বড় যৌথ প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

উশাকভ আরও জানান, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রগতির বিষয়টিও বৈঠকে উঠে এসেছে। পাশাপাশি সংঘাতের মূল কারণগুলো সমাধানের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের জামাতা ও দুই দূত

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x