ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপপুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে উপপুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগে উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপপুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে উপপুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগে উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সূত্র: ইত্তেফাক

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
0:00 0:00
1.0x