ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: প্রতিমন্ত্রী

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’। দেশের অর্থনীতি ও দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সমস্যা সমাধান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের সার্বিক কল্যাণকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-১০ আসনের সরকারি দলের সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া কার্যপ্রণালি বিধির ৭১-এর আওতায় জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশ উত্থাপন করেন। ওই নোটিশের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশে ৩০টি শ্রম কল্যাণ উইং প্রবাসী বাংলাদেশিদের সেবায় সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে। পাশাপাশি ১১টি দেশের ১৩টি কনস্যুলেটে ২২টি নিবন্ধিত ল’ ফার্ম বা আইনি প্রতিষ্ঠান প্যানেলভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠান বিপদে পড়া প্রবাসীদের প্রয়োজনীয় আইনি সহায়তা দিয়ে থাকে।

তিনি আরও জানান, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাটে নারী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য তিনটি ‘সেফ হোম’ পরিচালিত হচ্ছে। বিদেশে থাকা অবস্থায় কোনো বাংলাদেশি প্রতারণা, নির্যাতন কিংবা অন্য কোনো অন্যায় পরিস্থিতির শিকার হলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সালিশি-মধ্যস্থতাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. নুরুল হক বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। এসব প্রবাসীর অনেকেরই সেখানে ব্যবসা-বাণিজ্য ও নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। তৈরি হওয়া পরিস্থিতি কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের নাগরিক হিসেবে প্রত্যেক প্রবাসী যেন সরকারের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পান, সেই লক্ষ্যেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে যৌথ কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, বিএমইটি কার্ডধারী প্রবাসীদের কল্যাণে ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। বিদেশে অসুস্থ হয়ে পড়া প্রবাসীদের জরুরি চিকিৎসা সহায়তা, প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের আর্থিক সহায়তা এবং বিদেশে মৃত্যুবরণকারী কর্মীদের মরদেহ দেশে আনা ও দাফন-কাফনের জন্য সর্বোচ্চ ৩ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের কর্মক্ষম বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং নিরাপদ ও কম খরচে অভিবাসন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিদেশে সাধারণ শ্রমিক পাঠানোর পাশাপাশি উচ্চতর ‘হোয়াইট কলার জব’ বা পেশাগত ও কারিগরি চাকরির সুযোগ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ উদ্দেশ্যে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বিশ্বের শ্রমবাজারে প্রকৃত চাহিদা নির্ধারণ করে ‘ডিমান্ড ম্যাপিং’ প্রস্তুত করা হয়েছে। সেই চাহিদার ভিত্তিতে তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে বিদেশের শ্রমবাজারে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x