এনএনএ জানায়, মধ্যরাতের পর নাবাতিয়ার কাছে কাফর রুমান শহরের একটি তিনতলা আবাসিক ভবনে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পরে জরুরি উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে দুই শিশুসহ নয়জনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
অন্য একটি হামলায় কাফর রুমানে একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে ইসলামিক রিসালা স্কাউট অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকা দুই প্যারামেডিক নিহত হন।
এ ছাড়া ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়া আল-ফাওকা ও আরবসালিম এলাকায়ও ধারাবাহিক হামলা চালিয়েছে। এসব হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আনাদোলু

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
এনএনএ জানায়, মধ্যরাতের পর নাবাতিয়ার কাছে কাফর রুমান শহরের একটি তিনতলা আবাসিক ভবনে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পরে জরুরি উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে দুই শিশুসহ নয়জনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
অন্য একটি হামলায় কাফর রুমানে একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে ইসলামিক রিসালা স্কাউট অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকা দুই প্যারামেডিক নিহত হন।
এ ছাড়া ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়া আল-ফাওকা ও আরবসালিম এলাকায়ও ধারাবাহিক হামলা চালিয়েছে। এসব হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আনাদোলু

আপনার মতামত লিখুন