ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাব-৯ এর অভিযানে ৫০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
রোববার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯ এর সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বিজয়নগরের মনিপুর এলাকায় বিশেষ টহলে ছিল। পরে রাত ১০টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কেশবপুর গ্রামের একটি ইটের সলিং সড়কে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি একটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও জব্দ করা মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন