মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ আসলে কী এবং তারা কারা—তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই বিষয়টি বারবার স্পষ্ট হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, যে রাজনৈতিক দলের ন্যূনতম বোধ নেই এবং যাদের কর্মকাণ্ডে জনস্বার্থের কোনো প্রতিফলন নেই, তাদের এ দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না।
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, একটি মাফিয়া গ্যাংয়ের হামলার শিকার হওয়া প্রমাণ করে যে বাঁধন সঠিক পথেই ছিলেন। জুলাই অভ্যুত্থানের সময় বাঁধনের সাহসী ভূমিকার কথাও স্মরণ করেন তিনি। তার ভাষায়, ওই হামলা এক অর্থে বাঁধনের জন্য একটি অর্জন ও সম্মানের বিষয়।
জাহেদ উর রহমান জানান, এই মাফিয়া চক্রের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার কোনোভাবেই বিষয়টি ছেড়ে দেবে না বলেও তিনি নিশ্চিত করেন।
ভবিষ্যতে হামলার হুমকির প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার মতো একজন শাসককে যেখানে এ দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে, সেখানে তার অনুসারী মাস্তানদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তিনি দৃঢ়ভাবে বলেন, মাস্তানি করে পার পাওয়ার দিন শেষ। এই অপশক্তির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে।
সূত্র: আমার দেশ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন