ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

চাকরি বার্তা

শিক্ষার প্রসারে বহুমুখী উদ্যোগ হাসানাহ ফাউন্ডেশনের

শিক্ষা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলে। শিক্ষাকে আরও কার্যকর ও বিস্তৃত করতে প্রয়োজন নানা সহায়ক উদ্যোগ। জ্ঞানচর্চা, দক্ষতা বৃদ্ধি, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতা, পরিবেশ রক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় মৌলিক সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেই দায়িত্বই পালন করে চলেছে হাসানাহ ফাউন্ডেশন।

শিক্ষা ও দক্ষতা বিকাশের ধারাবাহিকতায় সম্প্রতি ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী ‘Principles of Islamic Finance : From Riba to Halal Alternatives’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ স্কলার, গবেষক ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারীরা ইসলামি অর্থব্যবস্থার মৌলিক নীতি, রিবা এবং এর শরিয়াহসম্মত বিকল্প, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ইসলামি ফাইন্যান্সের ব্যবহার এবং আর্থিক লেনদেনে শরিয়াহর বিধান সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পান।

শিক্ষার গুণগত মান উন্নয়নে দক্ষ শিক্ষক তৈরির বিষয়েও গুরুত্ব দিচ্ছে হাসানাহ ফাউন্ডেশন। এ লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ‘আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম’ আয়োজন করা হয়। প্রশিক্ষণে আধুনিক ও কার্যকর শিক্ষাদান কৌশল, পাঠ পরিকল্পনা, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর পদ্ধতি এবং একজন দক্ষ আরবি ভাষা শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা ভবিষ্যতে আরবি ভাষা শিক্ষার প্রসার ও মানোন্নয়নে অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

ফাউন্ডেশনের কার্যক্রম শুধু প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায়ও রয়েছে নানা উদ্যোগ। পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করার লক্ষ্যে রাঙামাটির রিজার্ভ বাজারে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মধ্যে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এ উদ্যোগ প্রান্তিক শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে সামাজিক দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত তৈরি করেছে।

শিক্ষার পাশাপাশি পরিবেশের প্রতিও গুরুত্ব দিচ্ছে হাসানাহ ফাউন্ডেশন। ‘শিক্ষাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেও কাজ করছে এই কর্মসূচি। ভবিষ্যতেও সবুজায়নের এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ফাউন্ডেশনের উদ্যোগ শুধু শ্রেণিকক্ষ বা প্রশিক্ষণ কার্যক্রমে সীমাবদ্ধ নেই; মানুষের মৌলিক প্রয়োজনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ‘শিক্ষাঙ্গনে সুপেয় পানি প্রকল্প’-এর আওতায় রংপুরের আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি একটি টিউবওয়েল ও একটি সাবমার্সিবল স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার এ উদ্যোগ তাদের দৈনন্দিন জীবন এবং স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মাঠপর্যায়ে প্রকৃত প্রয়োজন যাচাই করে ভবিষ্যতেও এ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।

হাসানাহ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম মজুমদার বলেন, শিক্ষার আলোয় বাংলাদেশের প্রতিটি জনপদ আলোকিত করার প্রত্যয় নিয়ে হাসানাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বহুমুখী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

শায়খ ড. মিজানুর রহমান আজহারির দূরদর্শী নেতৃত্ব ও সরাসরি দিকনির্দেশনায় হাসানাহ ফাউন্ডেশনের এই কল্যাণমুখী উদ্যোগ শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার প্রসারে বহুমুখী উদ্যোগ হাসানাহ ফাউন্ডেশনের

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x