নওগাঁর মান্দা উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোরশেদ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মান্দা থানার এই এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।”
তিনি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নওগাঁ জেলা পুলিশ কিশোর গ্যাংকে কঠোর হস্তে দমন করবে। ইতোমধ্যে মান্দার এই এলাকার কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যারা কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে যুক্ত হবে, তাদের স্থানও জেলখানায় হবে বলে সতর্ক করেন তিনি।
সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তারা পুলিশ সুপারের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এ সময় পুলিশ সুপার শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক, কিশোর অপরাধ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
মাদকবিরোধী সচেতনতা তৈরির অংশ হিসেবে উপস্থিত সবাই হাত তুলে মাদক প্রতিরোধে নিজেদের অবস্থান জানান দেন। একই সঙ্গে কিশোর গ্যাং প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতবিনিময় সভায় কিশোর অপরাধ প্রতিরোধ, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সাইবার অপরাধ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন