ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব

নওগাঁর পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের নিয়ে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ২টায় উপজেলার নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫০ জন শিশু, তাদের অভিভাবক, বড় ভাই-বোনসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আনন্দ উৎসবে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচ, গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। পরে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হোসেন আলী, প্রভাষক মো. মেসবাহুল হক, ডাসকো ফাউন্ডেশনের এলআরপি ফোকাল মোছা. আনোয়ারা বেগম, এলআরপি সমন্বয়ক মানুয়েল টুডু, এলআরপি-৫৭-এর সকল স্টাফ এবং এসবিকে ফ্যাসিলিটেটরবৃন্দ।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মধ্যে আনন্দ, সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x