রয়টার্সের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করা ১০টি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব জাহাজের মধ্যে দুটি মার্কিন জাহাজ এবং আটটি তেলবাহী ট্যাংকার রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরানের রেভল্যুশনারি গার্ড মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর পর প্রতিশোধ হিসেবে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস করা হয়েছে।
সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। অথচ এর আগের ১০ দিনে প্রতিদিন গড়ে ১২টি পণ্যবাহী জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করেছে।
হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়ছে। সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।
সূত্র: সাজু/নিএ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন