ভোলার মনপুরায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ মোঃ জামাল (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মনপুরা থানা পুলিশ।
গতকাল দুপুর আনুমানিক ১:৪৫ মিনিটে উপজেলার সাকুচিয়া মহাবিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জামাল ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার এসআই সাগর দে দেবাশীষের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সাকুচিয়া মহাবিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জামালের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। জামালকে গ্রেফতারের সময় তার দুই ভাই—মোঃ কামাল ও আলমগীর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য এবং দায়িত্ব পালনরত গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও হন এবং চরম দুর্ব্যবহার করেন।
মনপুরা থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পুলিশের কাজে বাধা প্রদান ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসদাচরণের বিষয়টিও আইনগত পর্যালোচনায় রয়েছে বলে জানা গেছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন