সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ পাচার ঠেকাতে বান্দরবানের আলীকদমে বিজিবি ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুত করা ৫৫ দশমিক ৫১ ঘনফুট সেগুন গোল কাঠ ও একটি মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ২১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা।
৯ সেপ্টেম্বর বুধবার ভোররাত সাড়ে ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলারঝিরি আব্বাস কারবারিপাড়া পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
৫৭ বিজিবি (আলীকদম ব্যাটালিয়ন) সূত্রে জানা যায়, হাবিলদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ও বন বিভাগের একটি টিম চোরাচালানবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থলে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ৫ দশমিক ৫১ ঘনফুট সেগুন গোল কাঠ এবং একটি মাহিন্দ্রা ট্রাক্টর পাওয়া যায়।
জব্দ করা সেগুন কাঠের সিজার মূল্য ১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা এবং মাহিন্দ্রা ট্রাক্টরটির সিজার মূল্য ২০ লাখ টাকা। মোট সিজার মূল্য ২১ লাখ ৬৬ হাজার ৫৩০ টাকা।
অভিযান শেষে বুধবার সকাল ৮টায় জব্দকৃত সেগুন কাঠ ও মাহিন্দ্রাটি আলীকদম উপজেলার তৈন রেঞ্জ কার্যালয়ে জমা দেওয়া হয়।
বিজিবি ও বন বিভাগের সমন্বিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ পাচার এবং কাঠ চুরি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন