বুধবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এসব কথা বলেন এমপি হানজালা।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং তার যে মন-মানসিকতা, তা আমরা দেখতে পাচ্ছি। অতীতে আমরা এ ধরনের বিষয় কখনো দেখতে পাইনি।’
এমপি হানজালা আরও বলেন, ‘দেশের জন্য এবং দেশের প্রতি প্রধানমন্ত্রীর যে চেষ্টা, মেহনত ও কষ্ট, তা দেখে আমরা নিজেরাও বেশ অনুপ্রাণিত হই।’
প্রধানমন্ত্রীর চিন্তাধারা তৃণমূল পর্যায়ে পৌঁছানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মধ্যকার সেই চিন্তাধারা তৃণমূলের অনেকেই হয়তো এখনো ধারণ করতে পারেননি। এর কারণে অনেক অন্যায়-অবিচারের ঘটনাও হয়তো ঘটে থাকে।’
তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ‘আপনার এই চিন্তাধারা ও বার্তা যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে—এ বিষয়ে প্রধানমন্ত্রী কী ধরনের উদ্যোগ নিতে পারেন?’
এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নটি আমার কাছে পরিষ্কার নয়। আপনি যদি আমাকে একটু নোটিশ দেন, তাহলে আমি পুরোপুরি প্রস্তুতি নিয়ে এর উত্তর দেব।’
এ সময় সরকারের দেশ পুনর্গঠনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে পুনর্গঠনে সরকারের যে পরিকল্পনা, সেগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচনি তফসিলে তুলে ধরেছিল।’
তিনি বলেন, ‘সরকার গঠনের পর দেশ পরিচালনার সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। ফলে আরও বেশি তথ্য পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় আমরা আগের পরিকল্পনাগুলোকে আরও বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ পেয়েছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই একটি দেশের জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ ও প্রণয়ন করতে কিছুটা সময় প্রয়োজন হয়। আমরা যখন এসব কাজ শুরু করব, তখন নিশ্চয়ই দেশের সব পর্যায়ের মানুষ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।’
সূত্র: আমার দেশ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন