ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নিহত , আহত ১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়। ওই শ্রমিকের  মৃত্যুর ঘটনায়  সহকর্মী শ্রমিকদের মাঝে  শোকের ছায়া বিরাজ করছে  |

 বুধবার ৯ সেপ্টেম্বর হাজিগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের আতিকশাহ মাজার সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায, দুর্ঘটনায় কবলিত শ্রমিকেরা স্থানীয় রাজুর আতিক শাহ ব্রিকফিল্ডে কর্মরত ছিলেন। 

প্রতিদিনের মতো ব্রিকফিল্ডের জন্য মাটি আনতে একটি ছোট নৌকায় করে নদী পার হচ্ছিলেন তারা। পথিমধ্যে ডাকাতিয়া নদীর ওই এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী সিমেন্টবাহী জাহাজের সঙ্গে তাদের নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকাটি দুমড়ে-মুচড়ে পানিতে ডুবে যায় এবং নৌকায় থাকা শ্রমিকরা নদীতে ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে শ্রমিকদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। আহত আরেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

​ব্রিকফিল্ডের মালিক রাজু আহমেদ বলেন, নিহত শ্রমিককে তার এলাকা  সাতক্ষীরায় পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নিহত , আহত ১

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x