ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও বড় করার লক্ষ্যে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এ তথ্য জানিয়েছে।

আইএইএর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক স্থাপনা ইয়ংবিয়নে একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। সেখানে সর্বোচ্চ ২৮টি সেন্ট্রিফিউজ ক্যাসকেড বসানো সম্ভব। পিয়ংইয়ংয়ের কাছে কাংসন এলাকায় থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাতেও কার্যক্রম সম্প্রসারণের তথ্য পাওয়া গেছে।

স্যাটেলাইট চিত্র, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং অন্যান্য উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

২০০৯ সালে উত্তর কোরিয়া আইএইএর পরিদর্শকদের দেশ থেকে বহিষ্কার করে। এরপর স্যাটেলাইট চিত্রে নতুন স্থাপনাটির নির্মাণকাজ এবং জুনের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ওই স্থাপনা পরিদর্শনের ছবির সঙ্গে তুলনা করে ইয়ংবিয়নে এটিকে দ্বিতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা হিসেবে শনাক্ত করেছে আইএইএ।

জুনে স্থাপনাটি পরিদর্শনের সময় কিম জং-উন দাবি করেন, গত পাঁচ বছরে অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা উত্তর কোরিয়া দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে। একই সঙ্গে দেশটির পারমাণবিক শক্তি আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রোলিফারেশন স্টাডিজের ২০২৫ সালের একটি বিশ্লেষণের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ংবিয়নে সম্ভাব্য ২৮টি ক্যাসকেডে ৪ হাজার ৫৯২টি সেন্ট্রিফিউজ থাকতে পারে। এসব সেন্ট্রিফিউজের মাধ্যমে বছরে প্রায় ৮৫ কেজি অস্ত্র তৈরির উপযোগী উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন সম্ভব হতে পারে। এই পরিমাণ উপাদান দিয়ে আরও তিন থেকে চারটি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যেতে পারে।

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ সপ্তাহে দেওয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার কাংসন ও ইয়ংবিয়নে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত থাকা এবং অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা বাড়ানোর খবরে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

তার মতে, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ধারাবাহিকতা ও সম্প্রসারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের ‘স্পষ্ট লঙ্ঘন’। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাক গত আগস্টে জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার হাতে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। তবে তিনি বলেন, এই হিসাব বেসরকারি গবেষণা সংস্থাগুলোর তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নিজস্বভাবে এ সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

একই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ৫৭ বলে উল্লেখ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিতে দ্রুত অগ্রগতি করেছে। আন্তর্জাতিক স্বীকৃতির অংশ হিসেবে দেশটি নিজেকে বৈধ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি করে আসছে।

২০১৭ সালের পর উত্তর কোরিয়া একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ওই বছরই দেশটি সর্বশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।

২০২০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেওয়া এক প্রতিবেদনে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছিলেন, উত্তর কোরিয়া সম্ভবত তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে স্থাপন করা যায়—এমন পারমাণবিক ডিভাইস তৈরি করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x