ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

বন্যার দুই সপ্তাহ পরও নেপালে নিখোঁজদের উদ্ধারে অভিযান

হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা। নিখোঁজদের সন্ধানে বুধবারও অভিযান চালিয়ে যাচ্ছেন তারা।

গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্ত থেকে আকস্মিকভাবে নেমে আসা পানির ঢল, কাদা ও ধ্বংসাবশেষে সৃষ্ট সুনামির মতো শক্তিশালী স্রোতে এখন পর্যন্ত ১ হাজার ৪০১ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৪৫ জন।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেট এএফপিকে বলেন, ‘ত্রিশূলী ৩এ, ৩বি এবং চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলোতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।’

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৩৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৩২৬ জন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য বলছে, দেশটিতে এ ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ৫১৯ জন।

নিখোঁজদের মধ্যে শত শত বিদেশি নাগরিক রয়েছেন। এর পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত কয়েকশ কর্মীরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধারকারীরা এখন পর্যন্ত সুড়ঙ্গের গভীর অংশ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। শুক্রবার দুই নেপালি নাগরিক এবং শনিবার একজন চীনা নাগরিককে উদ্ধার করা হয়।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বন্যার দুই সপ্তাহ পরও নেপালে নিখোঁজদের উদ্ধারে অভিযান

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x