আগামী শুক্রবার শ্রীরামপুরের মাহেশে কর্মসূচির আয়োজনের পরিকল্পনা করেছে কালীঘাট তৃণমূল। ওই কর্মসূচিতে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে প্রথমে মিছিল এবং পরে সভা করার পরিকল্পনা ছিল কালীঘাট তৃণমূলের। তবে পুলিশি অনুমতি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি হাইকোর্টে গড়ায়।
বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শেষে শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভা করার অনুমতি দেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো মিছিল করা যাবে না। জিটি রোড সরু হওয়ায় সেখানে মিছিলের পরিবর্তে নির্দিষ্ট একটি স্থানে সভা আয়োজন করাকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করেছে আদালত।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, মিছিল হলে জিটি রোডের যান চলাচলে প্রভাব পড়তে পারে। এ কারণেই কালীঘাট তৃণমূল হাইকোর্টের শরণাপন্ন হয়।
মিছিলের অনুমতি না দেওয়া হলেও বিচারপতি সৌগত ভট্টাচার্য শর্তসাপেক্ষে সভার অনুমোদন দিয়েছেন। তাঁর নির্দেশ অনুযায়ী, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভাটি করা যাবে।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচি চালানো যাবে। একই সঙ্গে সভায় দুই হাজারের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আদালত আরও জানিয়েছে, সভা থেকে এমন কোনো উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আনন্দবাজার অনলাইন

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন