চাঁদপুরে আইনজীবীদের সঙ্গে আদালতের সমন্বয়হীনতার অভিযোগ তুলে জেলার তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা।
বুধবার ৯ সেপ্টেম্বর চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এ জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম মন্টু। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার (ফয়সাল)।
সভায় আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও আদালতের সঙ্গে সমন্বয়হীনতার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে সভায় চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন, চাঁদপুর বারের সিনিয়র আইনজীবী এডভোকেট সেলিম আকবর সহ অন্যান্য আইনজীবীগণ |
আইনজীবী সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম মন্টু বলেন, আইনজীবীদের সঙ্গে সংশ্লিষ্ট আদালতগুলোর সমন্বয়হীনতা ও পেশাগত বিভিন্ন বিষয়ে অসন্তোষ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন