ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

এসএসসির খাতা পুন:র্নিরীক্ষণ যশোর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫২ শিক্ষার্থী

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। 

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন এবং পাস করেছে ৩৮০ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী। তিনি বলেন, এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ২৫ বিষয়ে মোট ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে। আবেদনগুলো পর্যালোচনার পর ১ হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসে। নতুন করে পাস করা ৩৮০ শিক্ষার্থীর মধ্যে একজন এ গ্রেড, তিনজন এ মাইনাস, ৩৩ জন বি, ১৯ জন সি এবং ৩২৪ জন ডি গ্রেড পেয়েছে।

এছাড়া ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে ডি গ্রেড থেকে একজন এ মাইনাস এবং ১৪ জন সি গ্রেডে উন্নীত হয়েছে। সি গ্রেড থেকে একজন এ, একজন এ মাইনাস এবং ৬৫ জন বি গ্রেড পেয়েছে। বি গ্রেড থেকে দুইজন জিপিএ-৫, ১২ জন এ এবং ১৫০ জন এ মাইনাস পেয়েছে। এ মাইনাস থেকে ১৯ জন জিপিএ-৫ ও ৩০৮ জন এ গ্রেডে উন্নীত হয়েছে। আর এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৩১ জন শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির খাতা পুন:র্নিরীক্ষণ যশোর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫২ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x