চট্টগ্রামের আনোয়ারায় মোটরসাইকেলে সংবাদপত্রের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের অভিযোগে নুরুল আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মোটরসাইকেলের কাঠামোর ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
র্যাব-৭ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়ার মোড়ে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়।
অভিযানের সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। র্যাবের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলটির সামনের অংশে একটি সংবাদপত্রের স্টিকার লাগানো ছিল। পরে মোটরসাইকেলের কাঠামোর একটি অংশ ও কাঠামোর ভেতরের বাক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজারের টেকনাফ থানার রংগীখালী এলাকার বাসিন্দা। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন