পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সার ও কীটনাশকের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।
অভিযানকালে উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন করা হয়। এ সময় দোকানগুলোর লাইসেন্স, মূল্য তালিকা, সার ও কীটনাশক সংরক্ষণের পদ্ধতি এবং বিক্রয় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে কৃষকদের কাছে মানসম্মত সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উপকরণ বিক্রয়ে সরকারি নিয়ম-নীতি যথাযথভাবে মেনে চলতে হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন