ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

দিল্লির রাস্তা কাঁপাচ্ছে পুতিনের ‘চলন্ত দুর্গ’-খ্যাত অরুস সেনাত, কী আছে এই গাড়িতে?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করছেন। তার সঙ্গে এসেছে বিশাল নিরাপত্তা বহর। এর মধ্যে রয়েছে তার বিশেষভাবে তৈরি প্রেসিডেন্টের বিমান, যেটিকে প্রায়ই ‘উড়ন্ত ক্রেমলিন’ বলা হয়, এবং তার সাঁজোয়া ‘অরুস সেনাত’ লিমুজিন।

বিশ্বনেতারা নিজেদের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করা সাধারণ বিষয় হলেও, বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তায় থাকা নেতাদের একজন পুতিন। যিনি সবসময় নিজের গাড়ি সঙ্গে নিয়ে ভ্রমণ করেন।

পুতিনের ‘অরুস সেনাত’ বিশ্বের সবচেয়ে গোপনীয় এবং অত্যন্ত সুরক্ষিত গাড়িগুলোর একটি। গত ২৫ বছর ধরে রাশিয়ার নেতৃত্ব দেয়া পুতিনের বহু শত্রু তৈরি হয়ে থাকতে পারে—তাই এমন গাড়ি তার জন্য উপযুক্ত।

চীনে গত বছর সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনের সঙ্গে এই গাড়িতে চড়ার পরও গাড়িটি ব্যাপক আলোচনায় আসে।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে ভারতে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। এ দিনও পুতিনের সঙ্গে এই গাড়িটিতে চড়েন নরেন্দ্র মোদি।

কী আছে এই গাড়িতে

পুতিনের গাড়িবহরে সাধারণত প্রায় দুই ডজন গাড়ি থাকে। তবে বিদেশ সফরে তিনি বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী অরুস সেনাত লিমুজিনে যাতায়াত করেন। গাড়িটিকে প্রায়ই ‘চলন্ত দুর্গ’ (fortress-on-wheels' বলা হয়। এটি রাশিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অরুস মোটরসের তৈরি পূর্ণ আকারের বিলাসবহুল লিমুজিন। অরুস মোটরস রাশিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান নামি (NAMI), সোলার্স জেএসসি এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিং-এর যৌথ উদ্যোগ।

বৈঠক শেষে পুতিনের সাঁজোয়া লিমুজিনে চড়লেন মোদি

রাশিয়া গাড়িটির একটি বেসামরিক সংস্করণও তৈরি করে। বছরে সর্বোচ্চ ১২০টি গাড়ি তৈরি করা হয়। এর দাম প্রায় ১ কোটি ৮০ লাখ রুবল (প্রায় ২ কোটি ৫০ লাখ রুপি)।

অরুস সেনাতের বৈশিষ্ট্য

পুতিনের অরুস সেনাতে রয়েছে ৪ দশমিক ৪ লিটারের টুইন-টার্বোচার্জড ভিএইট (V8) ইঞ্জিন, যা একটি হাইব্রিড সিস্টেমের সঙ্গে যুক্ত। ইঞ্জিনটি প্রায় ৫৯৮ হর্সপাওয়ার শক্তি এবং ৮৮০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। গাড়িটিতে রয়েছে ৯-স্পিড অটোমেটিক গিয়ারবক্স।

গাড়িটির দৈর্ঘ্য ৫ হাজার ৬৩০ মিলিমিটার, প্রস্থ ২ হাজার মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৭০০ মিলিমিটার। এর হুইলবেস ৩ হাজার ৩০০ মিলিমিটার। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার এবং ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় লাগে প্রায় ৯ সেকেন্ড।

ভারী সাঁজোয়া এই গাড়িটি প্রেসিডেন্টের গাড়িবহরের জন্য সর্বোচ্চ নিরাপত্তা মান পূরণ করে। এর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে অ্যাকটিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং, ইলেকট্রনিক ট্র্যাকশন কন্ট্রোল এবং উন্নত ব্রেকিং ব্যবস্থা।

গাড়িটির ভেতরেও রয়েছে বিলাসবহুল ব্যবস্থা। এতে উন্নতমানের চামড়া, কাঠের কাজ এবং অত্যাধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। চরম আবহাওয়াতেও চলার উপযোগী করে গাড়িটি তৈরি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির রাস্তা কাঁপাচ্ছে পুতিনের ‘চলন্ত দুর্গ’-খ্যাত অরুস সেনাত, কী আছে এই গাড়িতে?

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x