নওগাঁর পোরশা উপজেলার নিতপুরে কালাইবাড়ি মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য ও কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতাহার হোসেন সুফি শাহ, সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন (বাবু), ১নং নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, পোরশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মসদুল হক এবং কালাইবাড়ি ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাইবাড়ি মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ ইসরাইল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সুপার মোঃ বাশেদ।
মতবিনিময় সভায় মাদ্রাসার সার্বিক বিষয়, শিক্ষার পরিবেশ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানকে ঘিরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন