জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত নজরুল বর্ষের বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশনে মনপুরা উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে মনপুরা রেনেসাঁ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসাইবা বাশার জারা।
মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি, নজরুল সংগীতের সঙ্গে নৃত্য, রচনা প্রতিযোগিতা, নজরুল সংগীত পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নজরুল সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে নুসাইবা বাশার জারা। তার এই অর্জনে আনন্দ প্রকাশ করেছে মনপুরা রেনেসাঁ কিন্ডারগার্টেন পরিবার।
রেনেসাঁ কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুর রশীদ বলেন, “আমাদের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসাইবা বাশার জারা নৃত্যে মনপুরা উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে। জারার এই অর্জনে রেনেসাঁ পরিবার আনন্দিত ও গর্বিত।”
উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে নুসাইবা বাশার জারা এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন