মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক কয়েকটি হামলার জন্য দায়ী সন্ত্রাসী সংগঠনগুলোর গোপন আস্তানা ও নিরাপদ ঘাঁটিকে লক্ষ্য করে ‘সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট’ এই অভিযান চালানো হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণকেন্দ্রসহ তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এতে ২৮ জন সন্ত্রাসী ও বেশ কয়েকজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওই প্রশিক্ষণকেন্দ্র ও গোপন আস্তানায় মজুত থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও হামলায় ধ্বংস হয়েছে।
এর আগে আফগান কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার কুনার প্রদেশের একটি বাড়িতে চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে গত কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর নতুন করে এই বিমান হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে—দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে ইসলামাবাদ। তবে তালেবান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: ডন

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন