এই কর্মসূচির আওতায় রুশ ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিও মাশিনোস্ত্রোয়েনিয়ার জ্যেষ্ঠ বিশেষজ্ঞরা ইরানের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তাদের মূল কাজ ছিল ইরানের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য প্রয়োজনীয় র্যামজেট প্রপালশন প্রযুক্তির উন্নয়নে সহযোগিতা করা। এই প্রযুক্তি ব্যবহার করে ক্রুজ ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের ভেতর দিয়ে সুপারসনিক গতিতে চলতে পারে।
ইরান ইতোমধ্যে র্যামজেট প্রপালশন ব্যবস্থা তৈরি ও এর উড্ডয়ন পরীক্ষা করেছে। এসব পরীক্ষার তথ্য রুশ প্রকৌশলীরা বিশ্লেষণ করেছেন এবং প্রযুক্তিগত বিভিন্ন সমস্যা সমাধানে ইরানি প্রকৌশলীদের পরামর্শ দিয়েছেন।
এই সহযোগিতা সফল হলে ভবিষ্যতে ইরান নিজস্বভাবে উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্রের নতুন একটি পরিবার উৎপাদন ও আরও উন্নত করার সক্ষমতা অর্জন করতে পারে।
রাশিয়া ও ইরানের মধ্যে ২০২৫ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত ২০ বছরের ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তিও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়িয়েছে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস ও নিউ আরব

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন