ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

সংসদে বিভিন্ন সমস্যা নিয়ে নোটিশ দিলেও আলোচনা হচ্ছে না: শফিকুর রহমান

দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও সেসব বিষয়ে আলোচনা করতে সরকার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই দেশে সংকটের সূত্রপাত হয়েছে। বিরোধীদল দুটি শপথ নিলেও সরকার একটি শপথ নিয়েছে। তাদের এই অপনীতির কারণেই সংকট তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর তারা সেসব প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

বাংলাদেশে বিনিয়োগের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিদেশি বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। সরকার দেশে নতুন কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু বাস্তবে এর বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মসংস্থান বাড়ার পরিবর্তে দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সংসদে বিভিন্ন সমস্যা নিয়ে নোটিশ দিলেও আলোচনা হচ্ছে না: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও সেসব বিষয়ে আলোচনা করতে সরকার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই দেশে সংকটের সূত্রপাত হয়েছে। বিরোধীদল দুটি শপথ নিলেও সরকার একটি শপথ নিয়েছে। তাদের এই অপনীতির কারণেই সংকট তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর তারা সেসব প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

বাংলাদেশে বিনিয়োগের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিদেশি বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। সরকার দেশে নতুন কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু বাস্তবে এর বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মসংস্থান বাড়ার পরিবর্তে দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: আমার দেশ

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x