ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

পোরশায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পদত্যাগ-শাস্তির দাবিতে স্কুল ঘেরাও

নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের মুলুকডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিষয়ের শিক্ষক নুরুজ্জামান সোহেলের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও কঠোর শাস্তির দাবিতে এবং ঘটনার দায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয় ঘেরাও, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিদ্যালয়ের কার্যক্রম চলাকালে শিক্ষক নুরুজ্জামান সোহেল এক ছাত্রীকে কৌশলে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষার্থীর এক বান্ধবীসহ স্থানীয় লোকজন ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মৌখিকভাবে পদত্যাগ করেছেন বলেও দাবি করা হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সময় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ঘটনাটি সম্পর্কে যাচাই-বাছাই করেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান সোহেলের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ উঠেছিল। অতীতে এমন অভিযোগের পর তাকে একবার বহিষ্কার করা হলেও পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে তিনি পুনরায় চাকরিতে বহাল হন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ ছাড়া এসব অভিযোগের পরও ওই শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত প্রাইভেট পড়াতেন বলে স্থানীয়দের দাবি। এতে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে বারবার এ ধরনের অভিযোগ ওঠার পরও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং ঘটনার দায়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভকারীরা আরও বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তবে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান সোহেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পদত্যাগ-শাস্তির দাবিতে স্কুল ঘেরাও

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x