ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন নোসক শিক্ষার্থী রায়হান

মোঃ রায়হান রবিন

জার্মানির অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ফ্রি ইউনিভার্সিটি বার্লিন (Freie Universität Berlin) এ ইনস্টিটিউট অফ সোসিওলোজির অধীনে ইউরোপীয় সমাজ (European Societies) বিষয়ে মাস্টার্সে চ্যান্স পেলেন নোয়াখালী সরকারি কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ রায়হান রবিন। 

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা অনেক শিক্ষার্থীরই স্বপ্ন। তবে সে স্বপ্নকে ছুঁতে হলে পাড়ি দিতে হয় দীর্ঘ সংগ্রাম আর অধ্যাবসায়ের পথ। এমনই এক স্বপ্ন ছোঁয়া সফলতা অর্জন করেছেন নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রায়হান রবিন। তার গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে। 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নামঃ মোঃ রায়হান রবিন বলেন, "আমার জার্মান জার্নিটা শুধু ভিসা পাওয়া বা বিদেশে পড়তে যাওয়ার গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ অপেক্ষা, স্বপ্ন, ধৈর্য আর অনেক অনুভূতি। আমার স্বপ্নের দেশ জার্মানি, প্রিয় বিষয় Sociology এবং বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি Freie Universität Berlin—সবকিছু একসঙ্গে পাওয়ার অনুভূতিটা সত্যিই অন্য রকম। পেছনে ফিরে তাকালে মনে হয়, এতদিনের অপেক্ষা আর ধৈর্যের প্রতিটি মুহূর্তেরই একটি সুন্দর কারণ ছিল। আজকের এই অর্জন আমার কাছে শুধু একটি গন্তব্য নয়, বরং নতুন স্বপ্নের পথে এক সুন্দর শুরু।"

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন নোসক শিক্ষার্থী রায়হান

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x