ইসরাইলের নিজস্ব পর্যালোচনার বরাতে জানা গেছে, নেতানিয়াহুর ৪১ মিনিটের বক্তব্য চলাকালে বাংলাদেশসহ অন্তত ৭৭টি দেশের আসন পুরোপুরি ফাঁকা ছিল। ইসরাইলি প্রধানমন্ত্রী বক্তব্য দিতে পোডিয়ামে উঠতেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। আবার কয়েকটি দেশের প্রতিনিধি পূর্বনির্ধারিতভাবে ওই অধিবেশনে অংশ না নেওয়ায় শুরু থেকেই তাদের আসন খালি ছিল।
প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করা দেশগুলোর মধ্যে ইসরাইলের প্রতিবেশী মিসর, জর্ডান, লেবানন ও সিরিয়ার পাশাপাশি তুরস্ক, সৌদি আরব ও ইরানের মতো প্রভাবশালী মুসলিম দেশও ছিল।
তবে গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন নিয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের মধ্যেও ওয়াশিংটন-মধ্যস্থ আব্রাহাম চুক্তির অংশীদার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা নেতানিয়াহুর বক্তব্য চলাকালে তাদের আসন ছাড়েননি। তারা অধিবেশন কক্ষেই অবস্থান করে পুরো বক্তব্য শুনেছেন।
এদিকে, পাকিস্তানের প্রতিনিধি দল অধিবেশন কক্ষ ছেড়ে বাইরে লবিতে অবস্থান করে নেতানিয়াহুর বক্তব্য পর্যবেক্ষণ করে। মিসর ও জর্ডান সরাসরি পরিকল্পিত ওয়াকআউট না করলেও তাদের আসন ফাঁকা ছিল।
তবে ইসরাইলি কর্মকর্তাদের দাবি, অধিবেশনটি সকালে অনুষ্ঠিত হওয়ায় কয়েকটি দেশের প্রতিনিধি সময়মতো সেখানে উপস্থিত হতে পারেননি।
সূত্র: ইয়েনেট নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন