ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের অনুপস্থিতি

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের অনুপস্থিতি
জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের অনুপস্থিতি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য চলাকালে ব্যাপক বর্জন ও অধিবেশন কক্ষ ত্যাগের ঘটনা ঘটে। নেতানিয়াহুর ৪১ মিনিটের ভাষণের সময় বাংলাদেশসহ মোট ৭৭টি দেশের আসন ফাঁকা ছিল বলে ইসরাইলের নিজস্ব পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।

ইসরাইলি কর্মকর্তাদের বরাতে জানা যায়, নেতানিয়াহু পোডিয়ামে ওঠার পরপরই বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান। আবার কিছু দেশের প্রতিনিধি শুরু থেকেই অধিবেশনে উপস্থিত ছিলেন না এবং নিজেদের আসন খালি রেখেছিলেন।

অনুপস্থিত বা ওয়াকআউট করা দেশগুলোর তালিকায় ইসরাইলের চার প্রতিবেশী দেশ মিসর, জর্ডান, লেবানন ও সিরিয়ার পাশাপাশি তুরস্ক, সৌদি আরব ও ইরানের মতো দেশও রয়েছে। তবে ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, তালিকাভুক্ত প্রতিটি অনুপস্থিতিই যে সরাসরি ওয়াকআউটের কারণে হয়েছে, তা নয়। সকালের অধিবেশন হওয়ায় কয়েকটি দেশের প্রতিনিধিরা নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি।

মিসর ও জর্ডানের প্রতিনিধিরা পূর্বপরিকল্পিত ওয়াকআউটে সরাসরি অংশ না নিলেও তাদের আসন খালি ছিল। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধি দল অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে লবিতে অবস্থান করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে।

অন্যদিকে, আব্রাহাম চুক্তির অংশীদার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা গাজা যুদ্ধকে ঘিরে তীব্র প্রতিক্রিয়ার মধ্যেও নিজেদের আসনে অবস্থান করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমে নেতানিয়াহুর বক্তব্যের পাশাপাশি খালি হয়ে যাওয়া অধিবেশন কক্ষের দৃশ্যও ব্যাপক গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকদের মতে, ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে তেল আবিবের গভীর কূটনৈতিক বিচ্ছিন্নতার বিষয়টি তুলে ধরেছে।

নেতানিয়াহুর ভাষণে অনুপস্থিত বা ওয়াকআউট করা ৭৭ দেশ

১. সুরিনাম
২. টুভালু
৩. তুর্কমেনিস্তান
৪. ইয়েমেন
৫. মিসর
৬. পানামা
৭. সেনেগাল
৮. ফিলিস্তিন
৯. সুদান
১০. তিউনিসিয়া
১১. তুরস্ক
১২. ভেনেজুয়েলা
১৩. অ্যান্টিগুয়া ও বার্বুডা
১৪. বেলিজ
১৫. কঙ্গো
১৬. ওমান
১৭. কাতার
১৮. সৌদি আরব
১৯. টোঙ্গা
২০. উজবেকিস্তান
২১. অ্যাঙ্গোলা
২২. বার্বাডোস
২৩. কলম্বিয়া
২৪. কোমোরোস
২৫. ডোমিনিকা
২৬. জিবুতি
২৭. উত্তর মেসিডোনিয়া
২৮. সান মারিনো
২৯. দক্ষিণ আফ্রিকা
৩০. সোমালিয়া
৩১. আলজেরিয়া
৩২. বাংলাদেশ
৩৩. ব্রুনাই দারুসসালাম
৩৪. ব্রাজিল
৩৫. চিলি
৩৬. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি)
৩৭. লেবানন
৩৮. লাইবেরিয়া
৩৯. ইরিত্রিয়া
৪০. চাদ
৪১. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
৪২. লিবিয়া
৪৩. মৌরিতানিয়া
৪৪. জর্ডান
৪৫. নিকারাগুয়া
৪৬. মাদাগাস্কার
৪৭. নাইজার
৪৮. পেরু
৪৯. সেন্ট লুসিয়া
৫০. স্লোভেনিয়া
৫১. আফগানিস্তান
৫২. বাহামা
৫৩. বসনিয়া ও হার্জেগোভিনা
৫৪. বতসোয়ানা
৫৫. উত্তর কোরিয়া
৫৬. এসওয়াতিনি
৫৭. সিরিয়া
৫৮. উগান্ডা
৫৯. পাকিস্তান
৬০. লেসোথো
৬১. বলিভিয়া
৬২. স্পেন
৬৩. কিউবা
৬৪. নিরক্ষীয় গিনি
৬৫. ইরান
৬৬. কিরগিজস্তান
৬৭. ইরাক
৬৮. মোজাম্বিক
৬৯. মিয়ানমার
৭০. আয়ারল্যান্ড
৭১. মালদ্বীপ
৭২. ইন্দোনেশিয়া
৭৩. কুয়েত
৭৪. নামিবিয়া
৭৫. মালয়েশিয়া
৭৬. গায়ানা
৭৭. কেনিয়া

সূত্র: ইয়েনেট নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের অনুপস্থিতি

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের অনুপস্থিতি
0:00 0:00
1.0x