ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

মণিপুরে ফের জাতিগত সহিংসতা, বাড়িঘরে আগুন-নিহত ১

 ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতার ঘটনা ঘটেছে। একই সময়ে অন্তত আটটি গ্রামে সশস্ত্র হামলা চালানো হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে তামেনংলং, ননে ও কাংপোকপি জেলার এসব গ্রামে হামলার পাশাপাশি কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। গুলিতে পাওজাঙ্গাম চোংলোই (৩৬) নামে এক বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে তামেনংলং ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী লসান, সংপিবুং ও টি খোলমুন—এই তিন কুকি-অধ্যুষিত গ্রামে ভারী অস্ত্র নিয়ে গুলি চালায় হামলাকারীরা। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে বিদ্যুৎকর্মী পাওজাঙ্গাম চোংলোই নিহত হন।

হামলার পর লসান গ্রামের প্রধান কাংপোকপি থানায় একটি ‘জিরো এফআইআর’ দায়ের করেন।

একই সময়ে কাংপোকপি ও ননে জেলার আরও পাঁচটি নাগা-অধ্যুষিত গ্রাম—মাকুই চামরিউপিউ, লাংকা, থানাম্বা, তা জেইকাইফুন ও কাপনিংচিং মুক্তি—সশস্ত্র হামলার শিকার হয়। হামলার আতঙ্কে এসব গ্রামের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য পার্শ্ববর্তী জঙ্গলে চলে যান।

কাপনিংচিং মুক্তি গ্রামে চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে গ্রামের সশস্ত্র স্বেচ্ছাসেবকেরা হামলাকারীদের প্রতিরোধ করতে এগিয়ে এলে তারা সেখান থেকে পিছু হটে।

মাকুই চামরিউপিউ গ্রামের কর্তৃপক্ষের অভিযোগ, সরকারের সঙ্গে ‘সাসপেনশন অব অপারেশন’ চুক্তির আওতায় থাকা কেএনএফ (পি), কেএনএফ (এন) ও কেআরএর মতো কয়েকটি সশস্ত্র সংগঠন এই হামলায় জড়িত। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মণিপুরে জাতিগত সংঘাত দীর্ঘদিন ধরে চলে আসছে। এ সংঘাতের কারণে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। দীর্ঘদিনের এই সংঘাতের প্রভাব রাজ্যের অর্থনীতিতেও পড়েছে।

সূত্র: ইত্তেফাক/এসএ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মণিপুরে ফের জাতিগত সহিংসতা, বাড়িঘরে আগুন-নিহত ১

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x