শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে তিন দেশের সেনাপ্রধানদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামাদ বিন রুয়ালি, তুরস্কের সেনাপ্রধান জেনারেল সেলকুক বায়রাক্তারগলু এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির অংশ নেন।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে হুতিরা। পাশাপাশি দেশটিতে ভবিষ্যতে আরও হামলা চালানোর হুমকিও দিয়েছে ইয়েমেনভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠী। এমন পরিস্থিতির মধ্যেই তিন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকটি অনুষ্ঠিত হলো।
পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা প্রতিরক্ষা জোটের অংশীদার দেশ। এমন সংবেদনশীল সময়ে তিন দেশের সেনাপ্রধানদের এই বৈঠককে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: ইত্তেফাক/এসজেএস

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন