ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়মিতভাবে প্রতি বছর আয়োজন করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বিপিএলের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত বিপিএল আয়োজনের বিষয়ে বোর্ড প্রস্তুত নয়। বোর্ডের এ অবস্থানকে ফ্র্যাঞ্চাইজিগুলো স্বাগত জানালেও ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কারণ বিপিএল অনেক ক্রিকেটারের আয়ের অন্যতম প্রধান উৎস।

পরবর্তীতে ক্রিকেটারদের আর্থিক বিষয় বিবেচনায় নিয়ে বিসিবি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এদিকে বিপিএল অনুষ্ঠিত না হওয়ার বিষয়টি নিয়ে আমিনুল হক বলেন, গণমাধ্যমের কাছ থেকেই তিনি এ বিষয়ে জানতে পেরেছেন। তাঁর মতে, বিপিএল বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট এবং এটি প্রতি বছরই আয়োজন করা উচিত।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিপিএল আয়োজন না করার পেছনে বিসিবি সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন। তবে কেন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলো না, তা নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা প্রয়োজন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিপিএলের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা যাতে নিয়মিতভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে সরকার নজর রাখবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x