ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

ইংলিশ কাউন্টিতে হাসান-খালেদের দাপট

ইংলিশ কাউন্টিতে হাসান-খালেদের দাপট

ইংলিশ কাউন্টিতে বাংলাদেশি পেসারদের দাপট অব্যাহত। ডার্বিশায়ারের বিপক্ষে নতুন বল হাতে দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ম্যাচে ডার্বিশায়ারের প্রথম তিন উইকেটই শিকার করেছেন তারা।

কেন্ট অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড ইনিংসের প্রথম ওভারেই বল তুলে দেন হাসান মাহমুদের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে একটুও সময় নেননি তিনি। প্রথম বলেই হ্যারি কেইমকে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান হাসান।

পরের বলেই ম্যাট মন্টগোমেরিকে এলবিডব্লিউ করে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। এতে শুরুতেই চাপে পড়ে ডার্বিশায়ার।

এরপর কাউন্টিতে নিজের অভিষেক ম্যাচে বল হাতে সাফল্যের দেখা পান আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। ইউসুফ বিন নাইমকে এলবিডব্লিউ করে নিজের প্রথম উইকেট তুলে নেন তিনি।

ফলে ডার্বিশায়ারের ইনিংসের প্রথম তিন উইকেটই যায় বাংলাদেশের দুই পেসারের ঝুলিতে। হাসানের দুর্দান্ত শুরুর পর খালেদের আঘাতে আরও চাপে পড়ে ডার্বিশায়ার।

প্রতিবেদন লেখা পর্যন্ত ডার্বিশায়ারের সংগ্রহ ৩ উইকেটে ৫৯ রান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইংলিশ কাউন্টিতে হাসান-খালেদের দাপট

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইংলিশ কাউন্টিতে বাংলাদেশি পেসারদের দাপট অব্যাহত। ডার্বিশায়ারের বিপক্ষে নতুন বল হাতে দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ম্যাচে ডার্বিশায়ারের প্রথম তিন উইকেটই শিকার করেছেন তারা।

কেন্ট অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড ইনিংসের প্রথম ওভারেই বল তুলে দেন হাসান মাহমুদের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে একটুও সময় নেননি তিনি। প্রথম বলেই হ্যারি কেইমকে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান হাসান।

পরের বলেই ম্যাট মন্টগোমেরিকে এলবিডব্লিউ করে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। এতে শুরুতেই চাপে পড়ে ডার্বিশায়ার।

এরপর কাউন্টিতে নিজের অভিষেক ম্যাচে বল হাতে সাফল্যের দেখা পান আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। ইউসুফ বিন নাইমকে এলবিডব্লিউ করে নিজের প্রথম উইকেট তুলে নেন তিনি।

ফলে ডার্বিশায়ারের ইনিংসের প্রথম তিন উইকেটই যায় বাংলাদেশের দুই পেসারের ঝুলিতে। হাসানের দুর্দান্ত শুরুর পর খালেদের আঘাতে আরও চাপে পড়ে ডার্বিশায়ার।

প্রতিবেদন লেখা পর্যন্ত ডার্বিশায়ারের সংগ্রহ ৩ উইকেটে ৫৯ রান।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
ইংলিশ কাউন্টিতে হাসান-খালেদের দাপট
0:00 0:00
1.0x