ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

মান্দা থানা পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আজ ১৫ জুলাই (২০২৬ খ্রিষ্টাব্দ) মান্দা থানা বার্ষিক পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি থানার প্রশাসনিক শাখা, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা, ডিউটি অফিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও সরকারি রেকর্ডপত্রসহ সামগ্রিক আইনশৃঙ্খলা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় থানার সার্বিক পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং সেবার মান বজায় রাখার ক্ষেত্রে নানাবিধ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার কর্মকর্তা ও ফোর্সদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকায় অপরাধ দমন, মাদকবিরোধী বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন।

থানার সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও উন্নত ও জনবান্ধব পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মান্দা থানা পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x