ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

গুরুদাসপুরে পুলিশের কিট প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের বার্ষিক কিট প্যারেড এবং মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) গুরুদাসপুর থানা প্রাঙ্গণে এই প্যারেড ও সভার আয়োজন করা হয়।

প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন সরকারি সরঞ্জাম ও উপকরণসমূহ নিবিড়ভাবে পরিদর্শন করেন নাটোরের সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব নূর মোহাম্মদ আলী।

পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য সরকারিভাবে সরবরাহকৃত পোশাক, বেল্ট, বুট, ক্যাপসহ অন্যান্য সামগ্রীর পরিচ্ছন্নতা, সঠিক সংরক্ষণ ও ব্যবহারযোগ্যতা পরীক্ষা করেন। এ সময় তিনি পেশাগত শৃঙ্খলা বজায় রাখা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে সরকারি সরঞ্জামের সঠিক ব্যবহারের বিষয়ে তাগিদ দেন।

কিট প্যারেড শেষে থানা মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের নিকট থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব ও সমস্যার কথা আহ্বান করা হয় এবং তা দ্রুত সমাধানের বিষয়ে আশ্বস্ত করা হয়।

পরবর্তীতে অপরাধ পর্যালোচনা সভায় থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) অপরাধ দমন, মামলার তদন্তের মান উন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং থানা এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করার লক্ষ্যে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মনজুরুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

গুরুদাসপুরে পুলিশের কিট প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x