ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

মির্জাগঞ্জে ঐতিহাসিক ডাকবাংলোর সংস্কারকাজের সূচনা, মাজার প্রাঙ্গণে বৃক্ষরোপণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঐতিহাসিক হযরত ইয়ার উদ্দিন খলিফা (রহ.) মাজারসংলগ্ন ডাকবাংলোর সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের অবহেলায় জীর্ণ হয়ে পড়া স্থাপনাটি সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাজার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল, সহকারী প্রকৌশলী মো. হাসিবুল হাসান, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল এবং জেলা পরিষদের সার্ভেয়ার মো. ইমরান আলী।

পরে স্নেহাংশু সরকার কুট্টি মির্জাগঞ্জ বাজার দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদারের অসুস্থ স্ত্রীর বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শুভকামনা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, গোলাম ফারুক মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের প্রত্যাশা, সংস্কারকাজ সম্পন্ন হলে ঐতিহাসিক ডাকবাংলোটি নতুন রূপে ফিরে আসবে এবং মাজারে আগত দর্শনার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মির্জাগঞ্জে ঐতিহাসিক ডাকবাংলোর সংস্কারকাজের সূচনা, মাজার প্রাঙ্গণে বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x