ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে বিডি ক্লিন ফরিদগঞ্জ উপজেলা টিমের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।সাক্ষাৎকালে ফরিদগঞ্জ উপজেলাকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলা প্রশাসনের সহযোগিতা ও সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।বিডি ক্লিন ফরিদগঞ্জ উপজেলা টিমের সদস্যরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একইসঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পোরশা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সামগ্রী ও অনুদানের চেক বিতরণ করা হয়।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি নিজেদের জীবনমান উন্নয়ন ও সন্তানদের শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।এ সময় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার রহমান সুপি শাহ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও আর্থিক অনুদানের চেক তুলে দেন। একইসঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলায় আগমন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।রোববার (৬ সেপ্টেম্বর) নওগাঁয় তাঁদের আগমন উপলক্ষে সার্কিট হাউসে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁ-এর সভানেত্রী।এ সময় সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদকে গার্ড অব অনার প্রদান করা হয়।গার্ড অব অনার পরিদর্শনকালে ডিআইজি মহোদয় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি সেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁ-এর সংশ্লিষ্ট সদস্যবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাননীয় চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান মহোদয়ের নওগাঁ জেলায় আগমন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।নওগাঁ জেলায় আগমনের পর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে যথাযথ সম্মান জানানো হয়। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান মহোদয়কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দুদক চেয়ারম্যানের নওগাঁ সফরকে কেন্দ্র করে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ হোসাইন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গদাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ মোড়লের কবর জিয়ারত করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি পৃথকভাবে তাদের কবর জিয়ারত করেন। পরে মরহুমদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।মোঃ হোসাইন দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে পরিচিত এই মেধাবী শিক্ষার্থী সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অপরদিকে, গদাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ মোড়ল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনা গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।কবর জিয়ারত শেষে আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ মরহুমদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং উভয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি মুহা. অয়েসকুরুনী গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ ইসলাম ছাত্রশিবির পাইকগাছা পৌর থানা শাখার সভাপতি মোঃ সাইদুল ইসলাম বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পাইকগাছা উপজেলা সেক্রেটারি ডা.মোঃ আসাদুল ইসলাম সহ জামায়াতে ইসলামী / ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে নেতৃবৃন্দও মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বরগুনার আমতলীতে খাল খনন প্রকল্পের কাজ নির্ধারিত বরাদ্দের চেয়ে কম ব্যয়ে শেষ করে সরকারি কোষাগারে ৩৭ লাখ ৫০ হাজার ৫৪০ টাকা ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এ ঘটনায় স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছেন তিনি।জানা গেছে, অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় আমতলী উপজেলায় দুটি খাল খনন প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া খালের ৩ কিলোমিটার খননের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা এবং হলদিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খালের ২ কিলোমিটার খননের জন্য ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ দেওয়া হয়।দুটি প্রকল্পে মোট ৩৯৭ জন অতিদরিদ্র শ্রমিক খননকাজে অংশ নেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে খাল দুটির খননকাজ সম্পন্ন করা হয়। কাজ শেষে বরাদ্দের অব্যবহৃত ৩৭ লাখ ৫০ হাজার ৫৪০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।এ ছাড়া খাল খননের পর সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম বলেন, ইউএনওর দিকনির্দেশনা ও প্রকল্পের কার্যাদেশ অনুযায়ী খননকাজ সম্পন্ন করা হয়েছে। কাজ শেষে অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, খাল খনন প্রকল্পটি সরকারের অগ্রাধিকারভুক্ত প্রকল্প। নির্দেশনা অনুযায়ী খাল খনন ও বৃক্ষরোপণের কাজ সম্পন্ন করা হয়েছে। বরাদ্দের অব্যবহৃত ৩৭ লাখ ৫০ হাজার ৫৪০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।তিনি আরও জানান, ভালোভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য তাঁসহ দেশের ৮৪ জন ইউএনওকে ডেকে সৌজন্য সাক্ষাৎ ও উৎসাহ দেওয়া হয়েছে এবং উপজেলা উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।স্থানীয় বিশিষ্টজনেরা সরকারি অর্থ সাশ্রয় করে প্রকল্প বাস্তবায়ন এবং অব্যবহৃত অর্থ ফেরত দেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হলে উন্নয়নকাজের সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। সূত্র: আমতলী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়।
সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব।অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার ১৩ জনের নিহত হওয়ার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ছুটে যান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও হতাশা বিরাজ করছে।খন্দকার আব্দুর রাকিব নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নওগাঁ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বিদায়ী অধিনায়ক (সিও) এবং নবযোগদানকারী অধিনায়কের সাথে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।আজ ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সাথে এই সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বিদায়ী অধিনায়ক (সিও) লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এবং নবযোগদানকারী অধিনায়ক (সিও) লেঃ কর্নেল এহসান হাবীব।সাক্ষাৎকালে পুলিশ সুপার মহোদয় বিদায়ী সিও লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন-কে তাঁর সফল কর্মজীবন এবং নওগাঁ জেলায় দায়িত্ব পালনকালীন অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। একই সাথে তিনি নবযোগদানকারী সিও লেঃ কর্নেল এহসান হাবীব-কে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্মাননা উপহার তুলে দেন। অনুষ্ঠানে উভয় বাহিনীর শীর্ষ কর্মকর্তা সীমান্ত নিরাপত্তা জোরদার, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে সমন্বিত ও পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই মতবিনিময় সভার মাধ্যমে বাংলাদেশ পুলিশ ও বিজিবির মধ্যকার বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ ও আন্তঃবাহিনী সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নওগাঁর পোরশায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস, পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন। সভায় আগামী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সুষ্ঠু, সুন্দর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম দিবসটির গুরুত্ব তুলে ধরেন এবং গৃহীত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ জায়গা থেকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নওগাঁর মান্দা উপজেলা কর্মপরিষদ সদস্য ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোখলেছুর রহমান কামরুলকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা।মান্দা উপজেলার জনগণের সেবা, ডিজিটাল ইউপি সেবা নিশ্চিতকরণ, আধুনিক ও ন্যায়ভিত্তিক স্থানীয় সরকারব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা-সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি দেশের ‘শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’ হিসেবে ভূষিত হন।এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা প্রদানকালে বক্তারা বলেন, “জনপ্রতিনিধি যদি সৎ, যোগ্য এবং জনগণের প্রতি দায়বদ্ধ হন, তবে সীমিত সম্পদ দিয়েই একটি ইউনিয়নকে রোল মডেলে পরিণত করা সম্ভব। চেয়ারম্যান মো: মোখলেছুর রহমান কামরুল সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন।”সংবর্ধনার জবাবে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মো: মোখলেছুর রহমান কামরুল জেলা জামায়াত ও সর্বস্তরের জনগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এ অর্জন একা আমার নয়, তেঁতুলিয়া ইউনিয়নের সকল মানুষের। জনগণের অর্পিত আমানত রক্ষা এবং ন্যায়বিচারের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেন দেশ ও জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে পারি, এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।” অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নওগাঁ জেলার নেতৃবৃন্দ ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা তুলে দেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।