ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

মুহাম্মাদ ইয়াসিনুর রহমান আজাদী

মুহাম্মাদ ইয়াসিনুর রহমান আজাদী

উপজেলা প্রতিনিধি বরিশাল সদর


কড়াপুর মিয়া বাড়ি মসজিদে মার্কিন রাষ্ট্রদূত

বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী কড়াপুর মিয়া বাড়ি মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।রোববার (৯ আগস্ট) বরিশাল সফরের অংশ হিসেবে তিনি ঐতিহাসিক এ মসজিদে যান। সেখানে স্থানীয় প্রশাসন, মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান।পরিদর্শনকালে রাষ্ট্রদূত মসজিদের ঐতিহাসিক স্থাপত্য, গম্বুজ, মিনার ও নকশা ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি মসজিদের ইতিহাস ও নির্মাণশৈলী সম্পর্কে খোঁজখবর নেন। কড়াপুর মিয়া বাড়ি মসজিদটি অষ্টাদশ শতকের মুঘল স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে পরিচিত।এ সময় রাষ্ট্রদূত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। মসজিদের ঐতিহাসিক ও স্থাপত্যগত বৈশিষ্ট্য দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন।রাষ্ট্রদূত বলেন, কড়াপুর মিয়া বাড়ি মসজিদ বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলো সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।পরিদর্শন শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বরিশাল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন ও সংক্ষিপ্ত কর্মসূচি শেষে রাষ্ট্রদূত বরিশাল ত্যাগ করেন।

কড়াপুর মিয়া বাড়ি মসজিদে মার্কিন রাষ্ট্রদূত