ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

বরিশালে অসহায় আলেমকে ইসলামিক সামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠান উপহার দিল ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’

​সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় ও কর্মক্ষম মানুষের স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ’। সংগঠনটির বিশেষ উদ্যোগে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে একজন অসহায় আলেমকে সম্পূর্ণ বিনামূল্যে ইসলামিক সামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠান উপহার দেওয়া হয়েছে।

​গতকাল (৯ অক্টোবর) রায়পাশা কড়াপুর ইউনিয়নে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা ও হস্তান্তর সম্পন্ন হয়। দলমত নির্বিশেষে ওই আলেমকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে টুপি, আতর, তসবিহ, মিসওয়াকসহ প্রয়োজনীয় নানা ধরনের ইসলামিক সামগ্রী দিয়ে পুরো দোকানটি সাজিয়ে হস্তান্তর করা হয়।

​অনুষ্ঠানে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা মোঃ ইয়াসিনুর রহমান আজাদী উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

​নতুন এই ব্যবসা ও দোকান উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী আলেম। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "এই উপহারটি শুধু আমার জীবনের একটি বড় অবলম্বনই তৈরি করল না, বরং আমাকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে ও সম্মানজনক উপার্জনের পথ দেখিয়ে দিল।" তিনি আয়োজক সংগঠন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন।

​সংগঠনের দায়িত্বশীলরা জানান, অন্য কারো কাছে হাত না পেতে যেন তিনি সম্মানজনকভাবে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করতে পারেন, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, মানুষকে সাময়িক ত্রাণের বদলে দীর্ঘমেয়াদী আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করাই ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মূল লক্ষ্য। আগামীতেও সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বরিশালে অসহায় আলেমকে ইসলামিক সামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠান উপহার দিল ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x