নওগাঁর পোরশা উপজেলার সীমান্তঘেঁষা পুনর্ভবা নদীর তাজা ও সুস্বাদু দেশীয় মাছে জমে উঠেছে নিতপুর পুরাতন মাছ বাজার। মঙ্গলবার সকালে বাজার ঘুরে দেখা যায়, ভোর থেকেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক ও বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে পুরো বাজার। সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পুনর্ভবা নদীতে জেলেদের জালে ধরা পড়া বোয়াল, আইড়, বাইম, পাবদা, টেংরাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ছোট মাছ দ্রুত নিতপুর পুরাতন মাছ বাজারে নিয়ে আসা হয়। নদী থেকে ধরা পড়ার পরপরই এসব মাছ বাজারে আসায় ক্রেতাদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ।
স্থানীয় ক্রেতারা জানান, সাধারণ বাজারের মাছের তুলনায় পুনর্ভবা নদীর দেশীয় মাছের চাহিদা বরাবরই বেশি। তাজা ও স্বাদে ভিন্ন হওয়ায় দাম কিছুটা বেশি হলেও অনেকেই আগ্রহ নিয়ে এসব মাছ কিনছেন। শুধু নিতপুর নয়, পোরশা উপজেলার বিভিন্ন এলাকা থেকেও অনেক ক্রেতা দেশীয় নদীর মাছ কিনতে এই বাজারে আসেন।
মাছ ব্যবসায়ী ও স্থানীয় জেলেরা জানান, পুনর্ভবা নদী এ অঞ্চলের মানুষের জীবিকা ও খাদ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ভোরে নদী থেকে মাছ ওঠার পরপরই বাজারে এনে বিক্রি করা হয়। তাজা মাছের ভালো চাহিদা থাকায় জেলে ও মাছ ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেন।
নিতপুর পুরাতন মাছ বাজারের এই জমজমাট বেচাকেনা এবং নদীর তাজা দেশীয় মাছের সরবরাহ গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী হাট-বাজারের চিত্রকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন