ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

স্বাস্থ্য

আলীকদমের লেংক্লাং পাড়ার তিন শতাধিক মুরুং নারী-পুরুষ ও শিশু পেল বিনামূল্যে চিকিৎসা

মুরুং শিশুকে চিকিৎসা সেবা দিচ্ছেন আলীকদম জোনের চিকিৎসক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের লেংক্লাং পাড়ায় মুরুং সম্প্রদায়ের তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) আলীকদম জোনের ব্যবস্থাপনায় লেংক্লাং পাড়ার খিদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে লেংক্লাং পাড়া ও আশপাশের এলাকার বাসিন্দাদের উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া কঠিন। পাশাপাশি অনেক পরিবারের আর্থিক সামর্থ্যও সীমিত। এ কারণে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে আলীকদম জোনের আরএমও ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে একটি মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে। পরে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দুর্গম এলাকা থেকে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যাতায়াতের সময় ও খরচ দুটোই বেশি। স্থানীয়ভাবে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।

আলীকদম জোনের কর্মকর্তারা জানান, দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় মৌলিক সেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

আলীকদমের লেংক্লাং পাড়ার তিন শতাধিক মুরুং নারী-পুরুষ ও শিশু পেল বিনামূল্যে চিকিৎসা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x