ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থানে ৩৫৬ হামলার দাবি

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থিত সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় হুথিদের সামরিক ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে ৩৫৬টি হামলা চালিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামরিক মুখপাত্র মাজিদ আবদুল্লাহ আল-নাজলি জানান, মাঠপর্যায়ের হিসাব অনুযায়ী এসব হামলায় ৪৭৬ জন হুথি যোদ্ধা নিহত অথবা আহত হয়েছেন। এ সময় কমান্ড ও কন্ট্রোল সেন্টার, অস্ত্রভান্ডার, ফিল্ড আর্টিলারি এবং সামরিক যানবাহনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, একই ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী ৩৮টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তার দাবি, নাজরান ও জিজান থেকে তাইজ, সায়দা ও হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় এসব ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

সূত্র: শাফাক নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থানে ৩৫৬ হামলার দাবি

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থিত সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় হুথিদের সামরিক ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে ৩৫৬টি হামলা চালিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামরিক মুখপাত্র মাজিদ আবদুল্লাহ আল-নাজলি জানান, মাঠপর্যায়ের হিসাব অনুযায়ী এসব হামলায় ৪৭৬ জন হুথি যোদ্ধা নিহত অথবা আহত হয়েছেন। এ সময় কমান্ড ও কন্ট্রোল সেন্টার, অস্ত্রভান্ডার, ফিল্ড আর্টিলারি এবং সামরিক যানবাহনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, একই ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী ৩৮টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তার দাবি, নাজরান ও জিজান থেকে তাইজ, সায়দা ও হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় এসব ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

সূত্র: শাফাক নিউজ

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x