ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতায় অংশ নেয় ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

অভিযানের অংশ হিসেবে বিদ্যালয় ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না করতে পারে, সে বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি দীর্ঘদিন জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, বরং শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতায় অংশ নেয় ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

অভিযানের অংশ হিসেবে বিদ্যালয় ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না করতে পারে, সে বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি দীর্ঘদিন জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই নয়, বরং শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x