ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আত্মহত্যা

কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘর থেকে নাজমুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার হলোখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালাকুড়া মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাজমুল ওই এলাকার নজরুল ইসলামের নাতি। জন্মের পর থেকেই তিনি নানার বাড়িতে বসবাস করতেন। তিনি খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি দিনমজুরির কাজ করতেন।

স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে নিজ শোয়ার ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের দাবি, নাজমুল আত্মহত্যা করেছেন। তবে এর কারণ সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি। পরিবারের সঙ্গে কোনো বিরোধের তথ্যও পাওয়া যায়নি।

কুড়িগ্রাম থানার এসআই ও তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত করা হবে না বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x