ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় এসএসসি টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে মানসিক চাপে থাকা পুতুল রায় (১৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কিসামত শুখানপুকুরী (পাটবাড়ী) গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুতুল রায় ওই গ্রামের দীপেনের ছেলে এবং স্থানীয় জাঠিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি টেস্ট পরীক্ষার পর থেকে পুতুল মানসিকভাবে ভেঙে পড়েছিল। পরীক্ষার ফলাফল ও পড়াশোনার চাপ নিয়ে সে বেশ কিছুদিন ধরে উদ্বিগ্ন ছিল বলে পরিবারের সদস্যরা জানান। তাদের ধারণা, পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ তার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তসাপেক্ষ।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যায় পুতুল। বুধবার সকালে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে নিথর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন