ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

গৃহবধূ নির্যাতন: শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

খুলনার পাইকগাছায় তিথী ঢালী নামে এক গৃহবধূকে দফায় দফায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার শ্বশুর, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় তিথী ঢালী ও তার মা খুকু ঢালী বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর স্বামী কৌশিক রায় অভিযোগ করে জানান, বিয়ের পর থেকেই তার বাবা বিধান চন্দ্র রায়, মা শিখা রায় ও ছোট ভাই বাদল রায় তার স্ত্রী তিথী ঢালীকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন। এ ঘটনায় সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, সোমবার বিকেলে প্রতিবেশী শ্যামাল বিশ্বাস, মিতা বিশ্বাস ও শোভা বিশ্বাসসহ কয়েকজন বাঁশের লাঠি দিয়ে তিথী ঢালী ও তার মা খুকু ঢালীকে মারধর করেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলাফোলা জখম হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

কৌশিক রায় আরও অভিযোগ করেন, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তার বাবা বিধান চন্দ্র রায়, মা শিখা রায় ও ছোট ভাই বাদল রায় কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে কৌশিক, তার স্ত্রী তিথী এবং শাশুড়ি খুকু ঢালীকে ঘর থেকে বের করে মারধর করেন।

তার অভিযোগ, পারিবারিক বিরোধের পাশাপাশি জমি-জমা ও সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়েও দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। কৌশিক রায়ের দাবি, তার বাবা বিধান চন্দ্র রায় তাকে জমি-জায়গার কোনো অংশ বা এর সুফল দিচ্ছেন না।

এ ঘটনায় তিথী ঢালী ও তার স্বামী কৌশিক রায় ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিধান চন্দ্র রায়, শিখা রায় ও বাদল রায়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে মারধরের অভিযোগে উল্লিখিত প্রতিবেশীদের বক্তব্যও পাওয়া যায়নি।

অভিযোগগুলোর সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

গৃহবধূ নির্যাতন: শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x